
রাজশাহীর তানোর উপজেলার পৌর শহরের গোল্লাপাড়া বাজারে এক সার কীটনাশকের দুর্ধর্ষ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে ঐ দোকানীর প্রায় ২৪ লাখ টাকা ক্ষতি সাধান হয়। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর গোল্লাপাড়া বাজারে ইসলাম ট্রের্ডাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার ইসলাম ট্রেডার্সের মালিক মনিরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় একটি লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে দোকানের মালিক সাটার টেনে তালা দিয়ে চলে যান। পরদিন গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দোকানদারের বাবা দোকান খুলে দোকানের গোডাউনের ভেতরের তালা ও দোতালার জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। পরে জানা যায়, ইনসিপিও ৮০ মিলি — ৮১ কার্টন,ইনসিপিও ১০০ মিলি — ৫৪ কার্টন, এমিস্টার টপ ২০ মিলি — ২০ কার্টন চুরি হয়েছে। যার বাজার মূল্য ২৪ লাখ ৫০০ টাকা। তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, 'নাইট গার্ডরা প্রতিদিনের মতো দায়িত্ব পালন করা অবস্থায় পেছনের দিকে দোতালার জানালার গ্রিল গোডাউনের তালা কেটে সিনজেনটা কোম্পানীর সবচাইতে দামী বিষের কার্টনগুলো রাত ২টার দিকে একটি চার্জার ভ্যানে করে মেইন রোড় দিয়ে নিযে চলে যায়। তানোর থানার ওসি মাহামুদুল হাসান বলেন, সিসিটিভি ফুটেজ যাচাই করে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।