ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দলিল লেখকদের সমাবেশ

দলিল লেখকদের সমাবেশ

ফেনীতে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দলিল লেখক সমিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকরা অংশগ্রহণ করেন।ফেনী সদর দলিল লেখক সমিতির আহবায়ক মোহাম্মদ সোলেমান এর সভাপতিত্বে ও ফেনী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী শামীম এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তাব্য রাখেন, মতিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি হানিফ মোক্তার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন হাজারী, ফেনী সদর কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য সাহাব উদ্দিন ভূইয়া, এম এম রহমান দুলাল, দাগনভূঞা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক, সহ-সভাপতি মো. শেখ ফরিদ, লেমুয়া সেক্রেটারি মনজুরুল ইসলাম, ছাগলনাইয়া সভাপতি আবু তৈয়ব টিপু, পরশুরামের সভাপতি কফিল উদ্দিন ও সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ। এসময় ফেনী জেলার বিভিন্ন সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত বিপুল সংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত