ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আদমদীঘিতে পরিচ্ছন্নতা অভিযান

আদমদীঘিতে পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার ও পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত শনিবার নশরতপুর ইউনিয়ন চত্ত্বর ও মুরইল বাজার এলাকায় এই পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রনি মৃধা প্রমুখ।

পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনামূলক ও মশক নিধন কার্যক্রম বিষয়ক আলোকপাত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত