ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম, পিটিআই, জয়দেবপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড -ডে মিল সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও শিক্ষা ভাতা প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানসহ সকল শিক্ষকের দ্রুত বদলির আদেশ জারির দাবিও তুলে ধরা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। প্রত্যেক মাদ্রাসায় মিড ডে-মিল চালু করতে হবে, উপবৃত্তি চালু করতে হবে, শিক্ষা ভাতা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা দিতে হবে, সরকারি কর্মচারীর মত মেডিকেল ভাতা দিতে হবে,

নবম পে স্কেল অনুযায়ী সকল ভাতা দিতে হবে, আমরা শিক্ষক অথচ আমাদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা দিচ্ছে না সরকার, সরকারকে অবশ্যই আমাদের শিক্ষা ভাতা দিতে হবে,

বৈশাখী ভাতা নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না, ইবতেদায়ী মাদ্রাসার সমস্যা সমাধান করতে হবে, বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধানসহ সকল শিক্ষকের জন্য অবিলম্বে বদলির আদেশ জারি করতে হবে। তা না হলে মাদ্রাসা অধিদপ্তরে সামনে শিক্ষক কর্মচারীরা অবস্থান গ্রহণ করবে। তিনি তার বক্তব্যে, এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল বৈষম্য দূরীকরণ করে সকল সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব প্রিন্সিপাল মো. আলাউদ্দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত