ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে বিজ্ঞান মেলা

দিনাজপুরে বিজ্ঞান মেলা

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল-এর আয়োজনে দেয়ালিকা উন্মোচন ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে ষষ্টিতলাস্থ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে দেয়ালিকা উন্মোচন ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান।

দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল-এর পরিচালক মাহমুদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ উচ্ছাস আলী, পরিচালনা পরিষদের সদস্য শাহনেওয়াজ, আজগার আলী ও রিপন প্রমুখ।

প্রধান অতিথি মোঃ লুৎফর রহমান বলেন, ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়ে তুলতে এ ধরনের বিজ্ঞান মেলা ও সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞান কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ কোনো বিষয় নয়, বিজ্ঞান হলো আমাদের চারপাশকে জানার, বোঝার এবং নতুন কিছু আবিষ্কার করার এক অদম্য যাত্রা।

দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল-এর পরিচালক মোঃ মাহমুদ হোসেন বলেন, আমাদের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও শ্রম দিয়ে যে দেয়ালিকাটি তৈরি করেছে এবং বিজ্ঞান মেলায় যেসব উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই ছোট্ট উদ্যোগগুলো প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে আমাদের তরুণেরাই পারবে ভবিষ্যতের জটিল বিশ্বকে নতুন প্রযুক্তির আলো দেখাতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত