ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন কুঁড়ি স্পোর্টসের আবাসিক

প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন
নতুন কুঁড়ি স্পোর্টসের আবাসিক

বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করার লক্ষ্যে আয়োজিত 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' (প্রথম পর্ব)-এর আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার আশুলিয়া অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)-আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, সরকারের যুগান্তকারী বিভিন্ন উদ্যোগের ফলে সারাদেশে ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত