ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ফেনীতে আন্তঃধর্মীয় সংলাপ

ফেনীতে আন্তঃধর্মীয় সংলাপ

ফেনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে 'স্থায়িত্বশীল শান্তি ও আন্তঃধর্মীয় সম্প্রীতি: বর্তমান বাস্তবতা ও আমাদের অঙ্গীকার' শীর্ষক আঞ্চলিক আন্তঃধর্মীয় সংলাপ গতকাল রোববার বিকালে অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কনভেনশন হলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার। পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক ফেনীর কো-অর্ডিনেটর সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক নাজমুস সাকিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক। পিএফজি কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্কের আঞ্চলিক কো-অর্ডিনেটর নাজনিন নাহার নিপা, এনসিপি ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জাসদ ফেনী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন সাচ্ছু, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, এবি পার্টির নারী নেত্রী জাহানারা আক্তার মনি ও ছাগলনাইয়া কো-অর্ডিনেটর কামরুল হাসান লিটন। এ সময় ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন, হিন্দু ধর্মের নারায়ণ চক্রবর্তী, খ্রিস্টান ধর্মের সুদিস সরকার ও বৌদ্ধ ধর্মের জোতিষ বড়ুয়া।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ রাসেল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাসির উদ্দিন। ঘোষণা পত্র পাঠ করেন পিস অ্যাম্বাসেডর পরশুরাম উপজেলা কো-অর্ডিনেটর জোহরা আক্তার রুমা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত