
রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাত ১০টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা রাতের খাবার খাওয়ার পরপরই অবচেতন হয়ে পড়েন। পরে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত পৃথকভাবে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অসুস্থরা হলেন-এসআই কফিল, এসআই আমিনুর, এসআই মুক্তার, এসআই শরিফুল, এসআই মনিরুজ্জামান, এসআই কামরুজ্জামান, রেজাউল, মনিরুল, আমিনুল ও নজরুল। সেখানে চিকিৎসাধীন পাটিকাবাড়ি ক্যাম্প ইনচার্জ এস আই মনিরুজ্জামান বলেন, রাতে ক্যাম্পে রান্না করা মুরগির মাংস ও আলু দিয়ে ভাত খান তারা।
রাত ১০টার দিকে খাওয়ার পরপরই রিয়েকশন শুরু হয়। এঘটনার পর কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম পাটিকাবাড়ি ক্যাম্প পরিদর্শন করেছেন।
কুষ্টিয়ার ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।