
রংপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। গতকাল রোববার রংপুর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২০ বয়সী ছেলে ও মেয়ে খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
তরুণদের ক্রীড়ামুখী করে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল (কোতোয়ালি/গংগাচড়া) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল (তারাগঞ্জ/বদরগঞ্জ) সঞ্জয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল রাসেল রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।