ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় আহত পাঁচ

আদমদীঘিতে  প্রতিপক্ষের হামলায় আহত পাঁচ

বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জমিতে একটি পক্ষ আদালতের আদেশের বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে ফেরার পথে প্রতিপক্ষের বাঁধা, কথা কাটাকাটি ও মারধরে নারীসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে মার্জিয়া বেগম (২৫) ও মনিরা বেগম (৩৭) কে গুরুত্বর অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে আদমদীঘি উপজেলার দত্তবারিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের শাকিল হোসেন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। জানাযায়, আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গ্রামের নওমুসলিম হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ ও একই গ্রামের এনামুল করিম সহ তার লোকজনের মধ্যে প্রায় ৫ বিঘা জমি নিয়ে বিবাদ ও আদালতে মোকদ্দমা চলছে। গতকাল রোববার সকালে শাকিল হোসেন ও তার লোকজন ওই বিবাদমান জমিতে আদালতের একটি আদেশনামা বিজ্ঞপ্তি খুঁটিতে টাঙ্গিয়ে তারা বাড়ি ফিরছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত