ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ধামরাইয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন

ধামরাইয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন

ধামরাই উপজেলা ছাত্রদলের ও সভাপতির বিরুদ্ধে ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর অপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছালদলের নেতাকর্মীরা। গতকাল রোববার ধামরাই প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন করেন তারা। উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন বলেন, আমার একটি জমি ক্রয়কে কেন্দ্র করে একটি মহল আমার সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে রাফিজুল ইসলাম রবিন বলেন, আমি এর নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার চাই। তদন্তে যদি আমার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে যে শাস্তি দেওয়া হবে তা মেনে নিব।

এই সময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা ছাত্রদের সহ-সভাপতি নাহিম খান, সাধারণ সম্পাদক সাদ ই-রাব্বি জিসান,সাংগঠনিক সম্পাদক মেহেদী ভূইয়া, সিনিয়র দপ্তর সম্পাদক মাহিম সিকদারসহ আরও আনেকেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত