
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসার সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে হাসান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা বাবুল শেখের ছেলে। সে কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলুম এতিমখানা মাদ্রাসার হেফজ বিভাগের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মাদ্রাসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসাসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে হাসান।