ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শ্বশুরবাড়ি চুরি করতে এসে আটক জামাই

ধস্তাধস্তিতে শ্বশুরের মৃত্যু
শ্বশুরবাড়ি চুরি করতে এসে আটক জামাই

গভীর রাতে শ্বশুরবাড়িতে অটোরিকশার চার্জার চুরি করতে গিয়ে ধরা পড়েছেন রাসেল নামের এক যুবক। তাকে আটকাতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে জামাইয়ের লাথি ও আঘাতে শ্বশুর সিদ্দিকুর রহমানের (৪৫) মৃত্যু হয়েছে।

গত রবিবার দিবাগত রাত ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান সাকরাইল গ্রামের মৃত রূপচানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অটোরিকশা চালিয়ে বাড়িতে ফিরে চার্জে দিয়ে ঘুমাতে যান সিদ্দিকুর। রাত ১টার দিকে অটোরিকশা রাখার স্থান থেকে শব্দ পেয়ে তিনি ও তার ছেলে ঘর থেকে বের হন। এ সময় দৌড়ে পালানো অবস্থায় একজনকে হাতেনাতে ধরলে দেখতে পান তিনি সিদ্দিকুরের জামাই রাসেল।

রাসেলকে আটকানোর চেষ্টা করলে শ্বশুরের সঙ্গে প্রচণ্ড ধস্তাধস্তি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত