
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান এর নেতৃত্বে বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাবারে ক্ষতিকর অ্যামনিয়াম ব্যবহার, বেকারিতে শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার অভাব, বিভিন্ন খাবারের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না নেওয়া, মেঝে নোংরা করে রাখাসহ বিভিন্ন অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।