ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় শিশু নিহত আহত তিন

সড়ক দুর্ঘটনায় শিশু নিহত আহত তিন

চুয়াডাঙ্গা সদরে পিকআপের ধাক্কায় ফাহিম নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির পরিবারের আরও ৩ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ৯ মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের মামুন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে ফাহিম তার পরিবারের সদস্যদের সঙ্গে একটি পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) যোগে সদর উপজেলার ভুলটিয়া গ্রাম থেকে নিজ বাড়ি হাসনহাটিতে ফিরছিল। পথিমধ্যে তারা ৯ মাইল বাজারে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফাহিমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত