ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন শিপ উদ্বোধন

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন শিপ উদ্বোধন

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি —এই প্রত্যয়কে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপন তালুকদার, চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সভাপতি, কমিউনিটি পুলিশিং ও বিজ্ঞ জি.পি. জজ কোর্ট, রাঙ্গামাটি পার্বত্য জেলা। সভাপতিত্ব করেন মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা। রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি দল নিজ নিজ থানার প্রতিনিধিত্ব করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মাধ্যমে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ ও তরুণ সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি, দলগত চেতনা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। কাবাডি শুধু একটি খেলা নয়—এটি শৃঙ্খলা, দলগত ঐক্য, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার চর্চার অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক ও সুস্থ ধারায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত