ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের সারাদেশে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল বের করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গত সোমবার বিকালে মিছিলটি শহরের মিজান রোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজিবুর রহমান মজিব ও সদর উপজেলার সদস্য সচিব বেলাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত