ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীনগরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

শ্রীনগরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে হাসাড়া কেসি রোডের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক অজ্ঞাতনামা পুরুষের (প্রায় ৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার হাসাড়া কেসি রোডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্তে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, পিবিআইয়ের কর্মকর্তা মুন্সীগঞ্জ থেকে আসার পর লাশের আঙুলের ছাপ নেওয়া হবে। এরপর পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত