ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আওয়ামী লীগ আর ফিরে আসবে না

আওয়ামী লীগ আর ফিরে আসবে না

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ হত্যা, লুটপাট করে পালিয়ে গেছে। তারা আর ফিরে আসবে না। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্লোগান ধরে বলেন, আপা আপা কইয়েন না আপা ফিরে আসবে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা এবং বিরোধীদলের অপপ্রচার বিরুদ্ধে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি বুধবার হালুয়াঘাটে সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এর সঞ্চালনায় হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার ধান মহালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত