প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
লক্ষ্মীপুরের কমলনগরে দুই সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে। এতে একটি গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরলরেঞ্চ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিক্ষা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা পানিতে তলিয়ে গেছে। প্রায় চার মাস ধরে এমন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। - আলোকিত বাংলাদেশ