ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সেতু নির্মাণে রডের বদলে বাঁশ তদন্তে দুদক

সেতু নির্মাণে রডের বদলে বাঁশ তদন্তে দুদক

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি টাকার নির্মাণাধীন সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের বিষয়ে খতিয়ে দেখতে এবার অনুসন্ধানে নেমেছে দুদক। গতকাল বুধবার দুদক টাঙ্গাইলের জেলা কার্যালয়ের অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক বিপ্লব হোসেন। এ সময় দুদুকের জেলা কার্যালয়ের উপ—সহকারী মো. বাসেদ আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় দুদক টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন জানান, দুদকের পক্ষ থেকে সেতুটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে সেতু নির্মাণে দুর্নীতির কিছুটা প্রমাণ পরিলক্ষিত হয়। ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের পিলার ভেঙে দেখা যায় নির্ধারিত রডের চেয়ে কম রড ব্যবহার করা হয়েছে। সরেজমিন গিয়ে তারা রিপোর্ট তৈরি করেছেন। তবে সেটা তাদের এক্সপার্টরা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে সার্বিক প্রতিবেদন প্রকাশ করবে। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) কে বিস্তারিত জানানো হবে। পরে কমিশনের নির্দেশনানুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

বাঁশ প্রসঙ্গে তিনি বলেন, যে বাঁশ ব্যবহার করা হয়েছিল, সেগুলো তারা সরেজমিনে দেখতে পায়নি। তবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা বাঁশ ব্যবহারের চিত্র দেখতে পেয়েছেন। তবে সাটারিং—এ বাঁশের ব্যবহার দেখতে পেয়েছেন । এদিকে, এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় বাসাইল থানার মামলার পর সাব—ঠিকাদার শাহ আলমকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বাসাইল পৌরসভার মাইজখাড়া সেতুর কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঠিকাদার রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকার মৃত নবুর উদ্দিনের ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত