ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীর আখড়াবাড়ি এলাকায় মাদক কারবারি ময়েজ উদ্দিন (৭৭) ও তার ছেলে মেহেদী হাসানকে (৩৩) এককেজি মাদকদ্রব্যসহ (গাঁজা) আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ার বিশ্বাসপাড়া এলাকার নিজবাড়িতে কুমারখালী থানা পুলিশ ও জেলার গোয়েন্দা শাখার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে পুলিশ বাদী হয়ে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক কারবারি খন্দকার ময়েজ উদ্দিন ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে এক কেজি গাঁজাসহ মাদকের বড় ব্যবসায়ী ময়েজ উদ্দিন ও তার ছেলে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়েজের বিরুদ্ধে থানায় চারটি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত