ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বালুবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত

বালুবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে বাবুল আক্তার (৪৫) নামে এক চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হরমা ঘাট এলাকায়।

নিহত বাবুল আক্তার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরে দেবীনগরের হরমা ঘাট এলাকায় বালুবাহী ট্রাক্টরটি চালানোর সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত