ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পদ্মায় মা ইলিশ শিকার করায় ৭ জেলে আটক

পদ্মায় মা ইলিশ শিকার করায় ৭ জেলে আটক

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

গত রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত অর্থাৎ সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে এসব জাল ও মাছ জব্দ এবং জেলেদের আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি জব্দকৃত কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আটককৃতরা হলো— ফরিদপুর সদর উপজেলার মেঝোমিয়ার ডাঙ্গি গ্রামের মোঃ রিপন খাঁন (৩৫), ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী গ্রামের শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী গ্রামের মোঃ মিজান শেখ (২৭), আমিন ফকিরের ডাঙ্গী গ্রামের সোবহান শেখ (৩০) এবং গোয়ালন্দ উপজেলার নইমুদ্দিন খাঁ পাড়ার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।

দৌলতদিয়া নৌপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে পদ্মা নদীতে অভিযান চালানো হয়।

এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে ৭ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০০ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত