
উৎসব যার যার, রাষ্ট্র সবার। আমরা বিশ্বের কাছে দেখাতে চাই যে এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ। তারা নিরাপদে বসবাস করে এবং নির্বিঘ্নে নিজেদের উৎসব পালন করে।দর্শনার্থী ও বিশেষ করে নারী দর্শনার্থীদের নিরাপত্তা, সুশৃঙ্খল যাতায়াত ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতির ওপর তিনি জোর দেন। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্?যাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছে। আয়োজকদের এক মাসের পরিশ্রমের এই উৎসব দেখতে দর্শনার্থীরা এক বছর ধরে অপেক্ষা করেন। তাই শুধু জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, দর্শনার্থীরা কতটা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ধর্মীয় আচার পালন করতে পারছেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসক মো:জাহিদুল ইসলাম মিয়া হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় পূজা মন্ডপ ফটিকা সার্বজনীন মন্ডপ পরিদর্শনে এসব কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা অতি:প্রশাসক( সার্বিক) মো: শরিফ উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসারও পৌর প্রশাসক মুহাম্মদ আবদুল আল মুমিন, উপজেলা সহ:কমিশনার ভূমি শাহেদ আরমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো মোরশেদ, পৌরসভা সহ:প্রকশৌলী সালমা খাতুন,উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ পৌরসভা বিএনপিরআহবায়ক মো:জাকির হোসেন প্রমুখ। এছাড়াও পৌরসদরস্ত পৌরসভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতার অভিযান ও জনসচেতনতা মূলক র্র্যালিতে অংশ নেন।