
যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে জয়দেব চক্রবর্তী (লোকসমাজ) ও সাধারণ সম্পাদক পদে রুহুল কুদ্দুস( ইনকিলাব) নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী (নয়া দিগন্ত), মোতাহার হোসাইন (সমকাল), যুগ্ম সম্পাদক পদে, মশিয়ার রহমান (আলোকিত বাংলাদেশ), মেহেদী হাসান জাহিদ (সময়ের খবর), কোষাধাক্ষ পদে, সিদ্দিকুর রহমান (খোলা কাগজ), দপ্তর সম্পাদক পদে আলমগীর হোসেন (দৈনিক খুলনাঞ্চল), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মাসুম বিল্লাহ (প্রতিদিনের কথা), গ্রন্থগার সম্পাদক পদে মতিয়ার রহমান (অনির্বাণ), নির্বাহী ৫ সদস্য পদে আজিজুর রহমান (যুগান্তর), নুরুল ইসলাম খান (কালের কন্ঠ), আব্দুল্লাহ আল ফুয়াদ (দৈনিক কল্যাণ), উৎপল দে (কালবেলা) ও শেখ শাহীনুর ইসলাম (করতোয়া) নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সদস্য ও ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পারিক সহযোগিতা এবং সাংবাদিকতার মান উন্নয়নে ভূমিকা রাখা, সংবাদ পরিবেশনে সত্য ন্যায়ের পক্ষে লেখনি ধারণ এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে সাংবাদিকতার দায়িত্ব পালন করার আহ্বান জানান।প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফ -উজ -জামান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী দিনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।