ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হবিগঞ্জে কুকুরের কামড়ে আহত ৪৫

হবিগঞ্জে কুকুরের কামড়ে আহত ৪৫

হবিগঞ্জ শহরতলীর বহুলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের কামড় দেয় কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভিাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর এলাকায় এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে। এ সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড় দেয়। বিশেষ করে বয়স্ক নারী ও শিশুদের ওপর বেশি আক্রমণ চালায় কুকুরটি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিনউদ্দিন চৌধুরী জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসছেন। এখন পর্যন্ত ৪৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২৫ জন নারী এবং বেশ কিছু শিশুও রয়েছে। তিনি জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনও পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত