ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভন্ডগ্রাম বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মুনিরুজ্জামান মনি, পৌর বিএনপির সভাপতি শাহাজান আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্যসচিব আনার কলি, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, ইউপি সদস্য সোহেল রানা এবং সাংগঠনিক সম্পাদক বাদশা আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত