ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। গাজীপুরের আদালতে দায়ের করা একটি ফৌজদারি মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে হয়রানি বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। জহিরুল ইসলামের দেওয়া বক্তব্য অনুযায়ী, ২৫১২/২৬ নম্বর মামলায় শাহনাজ নামের এক ব্যক্তি তাকে প্রধান আসামি করেছেন। তবে মামলায় উল্লেখ করা ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি। তার অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকেসহ হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন ও ইসমাইল হোসেনকে মামলায় জড়ানো হয়েছে। জহিরুল ইসলাম জানান, এর আগে শ্রীপুরের তালতলী এলাকার জমিসংক্রান্ত বিরোধ নিয়ে তিনি সংবাদ প্রকাশ করেছিলেন। তার অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর আইন উদ্দিন ও তার ছেলে আলমাছ উদ্দিন তাকে হয়রানির হুমকি দেন। এ ঘটনায় তিনি শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ

ডায়েরি (জিডি) করেন। পরে আইন উদ্দিনের মেয়ে শাহনাজের করা মামলায় তাকে আসামি করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত