ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রেনের ছাদে ভ্রমণের সময় সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

ট্রেনের ছাদে ভ্রমণের সময় সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

অবৈধভাবে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় রেলসেতুর রেলিংয়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বিকালে রাজবাড়ীর কা?লিকাপুর রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের ছাদে ওই যুবক বেআইনিভাবে অবস্থান করছিলেন। কা?লিকাপুরের রেলসেতু অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিনি ছাদ থেকে নিচে খালের পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সন্ধ্যায় রেলওয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত