ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিশুদ্ধ পানি সরবরাহের আগেই ১৫০টি মিটার চুরি গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে বিশুদ্ধ পানি সরবরাহের আগেই ১৫০টি মিটার চুরি গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় স্থাপিত বিশুদ্ধ পানি শোধনাগারের সাপ্লাই লাইনে পানি সরবরাহ শুরু হওয়ার আগেই ১৫০টি রিডিং মিটার চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৩ ভাইসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-পৌর এলাকার এনায়েতপুর মালঘাট মহল্লার শাকিল, তার ভাই মোস্তাকিন, বাবু, এনায়েতপুর মল্লিকপাড়া মহল্লার বাদল ও নেওরগাছা মহল্লার দোকানি মজিবর রহমান।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, উক্ত পৌর এলাকার করতোয়া নদীর তীরে বিপুল টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি শোধনাগার স্থাপন করা হয়। এ শোধনাগার থেকে সাপ্লাই লাইনে পানি সরবরাহ শুরু হওয়ার আগেই পৌর এলাকার বিভিন্ন মহল্লার গ্রাহকরা মিটার স্থাপন করা হয়। অল্পদিনের মধ্যেই এ শোধনাগার থেকে পানি সরবরাহ করার কথা ছিল। কিন্তু সংঘবদ্ধ চোরেরা কয়েক সপ্তাহ ধরে ওই পানি শোধনাগারসহ বিভিন্ন স্থানে রাতের আধারে প্রায় ১৫০টি রিডিং মিটার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূক্তভোগীরা থানায় অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু মহোদয়ের দিকনির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত