ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের উদ্যেগে দুস্থ্যদের মাঝে খাবার, গাছের চারা বিতরণ ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার আদমদীঘিস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গাছের চারা ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, সিহাবুল হক চৌধুরী সিহাব, যুবদল সদস্য আকবর খান, ফেরদৌস হোসেন, জুলফিকার আলী, নয়ন হোসেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এখলাছ হোসেন, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস ছালাম তারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জুয়েল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, উপজেলা কৃষকদের আহবায়ক রায়হান শরিফ রানা, যুগ্ম আহবায়ক রুবেল সরকার, কৃষকদল নেতা শরিফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত