ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় অবৈধ ইটভাটায় অভিযান

দামুড়হুদায় অবৈধ ইটভাটায় অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জেলা পরিবেশ অধিদপ্তর ও দামুড়হুদা প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে অবৈধ হিসেবে চিহ্নিত করে চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে সেগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় উপজেলার দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজ সংলগ্ন সনি ব্রিকস ভাঙার মধ্যদিয়ে এ অভিযান শুরু হয়। পরে উপজেলার দর্শনা হিজলগাড়ী সড়কের দোয়েল ইটভাটায় অভিযান চালিয়ে সেটিও ভেঙে ফেলা হয়। অভিযানের প্রথম পর্যায়ে জয়রামপুর শেখপাড়ায় অবস্থিত সনি ব্রিকসের চিমনিসহ ভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে প্রশাসনের অভিযানিক দল দোয়েল ইটভাটায় গিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে। এ সময় পুরো এলাকায় প্রশাসনের তৎপরতা দেখা যায়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন এবং চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত