ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাটির নিচে মিলল 'ইস্ট পাকিস্তান পুলিশ' লেখা দুটি বাক্স

মাটির নিচে মিলল 'ইস্ট পাকিস্তান পুলিশ' লেখা দুটি বাক্স

টাঙ্গাইলের সখীপুরে কৃষিজমির মাটির নিচ থেকে 'ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল' লেখা দুটি পুরোনো লোহার বাক্স উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে বাক্স দুটি উদ্ধার করে পুলিশ। এগুলোর ভেতরে ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশরাফ আলী তাঁর ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান তাঁরা। পরে বাক্স দুটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুগুলো অনেক পুরোনো ও জং ধরা। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ছাড়া তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। জমির মালিক কৃষক আশরাব আলী বলেন, ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে সেগুলো মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, পুরোনো ও জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত