
গতকাল শনিবার সারা দেশে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে বিএনপির অঙ্গ সংগঠন।
খুলনা : ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের রাজনৈতিক ও সংস্কৃতির ঐক্যের মেলবন্ধন। ১৯৭১ সালে দেশ একটি স্বাধীন ভূখণ্ড লাভ করলেও রাজনৈতিক ও সংস্কৃতির ঐক্য গড়ে ওঠেনি। পুরো জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিয়ে একদলীয় শাসনের মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করা হয়েছিল। বিদেশি আধিপত্যবাদীদের মদদে পর্দার আড়ালে ষড়যন্ত্র চলে। দেশে একের পর এক সামরিক অভ্যুত্থানের মধ্যে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দি করা হয়। কিন্তু দেশ প্রেমিক সিপাহিরা সেদিন বিদ্রোহ ঘোষণা করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে জাতীয় বিপ্লব ও সংহতির অভ্যুত্থান ঘটায়। যে বিপ্লবের মাধ্যমে জাতীয় ঐক্যের ভিত রচিত হয়। প্রতিষ্ঠিত গণতন্ত্র, বাকস্বাধীনতা ও স্থিতিশীল রাষ্ট্র। তাই ৭ নভেম্বর হলো এ দেশের জাতীয় ঐক্যের প্রতীক। এই দিনটি যারা অস্বীকার করে তারা জাতিকে বিভাজন করতে চায়। তারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী। সময় এসেছে তাদের প্রতিহত করার। নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান।
ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এমইউজে সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব। সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ হাসান আহমেদ মোল্লা, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন, খুলনা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমি, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন সজল, এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, রামিম চৌধুরী, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান নুরুল আমিন নুর।
সিরাজগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ জিয়াউর রহমান সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন। এই সাড়ে তিন বছরে তিনি দেশের উন্নয়নের ভিত গড়ে দিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জিয়াউর রহমানের গড়া। গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিকে শক্ত অবস্থানে নিয়েছিল। ১৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশ একটি দোদুল্যমান অবস্থায় ছিল। পরে খন্দকার মোশতাককে কয়েকজন জুনিয়র কর্মকর্তা দেশ পরিচালনার দায়িত্ব দেন। এ নিয়ে সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব ছিল। সেনাবাহিনীর মধ্যে রাজনৈতিক বিভাজন চলছিল। সেখানে আওয়ামীপন্থী, বাম জাসদের বাহিনী এবং একটি ছোট ইসলামপন্থী গ্রুপও ছিল। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অধ্যক্ষ প্রফেসর মুহীদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল প্রমুখ।
রাজশাহী : ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা ও এগিয়ে নিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাম্প্রতিক আন্দোলন পর্যন্ত এ দেশের মুক্তিকামী মানুষ সবসময় রাজপথে ঐক্যবদ্ধ ছিল।
অতীতে দেশের সম্পদ লুণ্ঠন ও বিদেশে পাচার করে দেশকে যে চরম অর্থনৈতিক সংকটে ফেলা হয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ধৈর্য ও সততার সঙ্গে মূল শত্রুকে মোকাবিলা করে সামনে এগোতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে, হিলি যুদ্ধের প্রেক্ষাপট এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ের অনন্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী। এছাড়া ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশের কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করেছিলেন।
রংপুর: রংপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসন, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা ও ক্রীড়া প্রতিযোগিতাসহ পৃথক কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহমুদুন নবী ডন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুর রশীদ, ডিআইজি মোহাম্মদ আব্দুল আলিম, পুলিশ সুপার মোজাম্মেল হক ও পিপি অ্যাডভোকেট আফতাব হোসেন প্রমুখ। এ ছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান এ দিবসের আলোচনায় বিশেষভাবে উঠে আসে। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরতে হবে।
ফরিদপুর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. বাকাহীদ হোসেন, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বিকল্প নেই। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
নোয়াখালী : নতুন শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে আগামী পথ চলার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাজাহান। গতকাল শনিবার সন্ধ্যায় নোয়াখালী সদর শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে ঐক্য বদ্ধ থাকার আহবান করেন তিনি। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সদস্য সচিব হারুন রশীদ আজাদের পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, এডভোকেট এ বিএম জাকারিয়া, সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক, গোলাম মোস্তফা চাটখিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, শহর নেতা আবু নাসের, সদর নেতা ভিপি জসিম উদ্দিন প্রমুখ।
ভোলা : ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি অফিসের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রায়সুল আলম। এতে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ জেলা, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামা দল, শ্রমিক দল, তাঁতি দলসহ সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং জাতীয় ঐক্য ও সংহতির বিষয়গুলো তুলে ধরেন নেতারা।
মাগুরা: মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে দিবসটি উপলক্ষে মাগুরা জেলা বিএনপি'র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা ১১টার সময় স্থানীয় নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যে ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থান ঘটে তার চেতনা আমাদের বারবার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ৭ নভেম্বরের কোনো বিকল্প নেই। এখনও বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন পড়াজিত শক্তি আমাদের অগ্রযাত্রা রুখতে পারবে না।
পঞ্চগড় : পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল ১১টায় অডিটোরিয়াম হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সায়েম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং বিএনপি নেতা আদম শফি। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় জীবনে বিপ্লব ও সংহতির এক অনন্য প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে ভেদাভেদ ভুলে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সংহতি বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।
নান্দাইল : শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী বলেছেন, হুংকার দিলে হবে না দেশে চলে আসেন প্রয়োজনে টিকিট দিব তবুও আসেন। তিনি গতকাল শনিবার চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নান্দাইল উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দৃঢ় প্রত্যয় নিয়ে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির সফল রাষ্ট্র নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন।উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী আরও বলেন, গণতন্ত্রের কান্ডারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি। ইতিহাসের নির্মম পরিহাসে বারবার ফ্যাসিবাদের আগ্রাসন নেমে এসেছে এদেশে। তখন গণতন্ত্রের কান্ডারী হিসেবে দাঁড়িয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি। বাকশালের অন্ধকার থেকে যেমন গণতন্ত্র ফিরেছিল বিএনপির হাত ধরে স্বৈরাচারের পতনের পরও গণতন্ত্রের সূর্য উদিত হয়েছিল বিএনপির নেতৃত্বে। আজ আবারও জুলাই গণঅভ্যুত্থানের রক্ত স্নাত পটভূমিতে দাঁড়িয়ে আবারও জনগণের বিপুল ম্যান্ডেল নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, বিএনপি নেতা আবদুস সালাম, বাবু পল্লব রায়, নজরুল ইসলাম ফকির, আবুল খায়ের বাবুল প্রমুখ।
সুন্দরগঞ্জ : গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসন, সুন্দরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাপতিত্বে সভায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা জাতীয় ঐক্য ও সংহতি জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গানের আসর। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চান্দিনা : কুমিল্লার চান্দিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ দিবসের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম. ইঞ্জারুল হক, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. আ. হক। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী গোলাম উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, উপজেলা সমবায় কর্মকর্তা মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ভাণ্ডারিয়া : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর (সুমন) এমপি। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বধলা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন- পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও আব্দুল মন্নান, সংসদ সদস্যের প্রতিনিধি মো. আকরামুজ্জামান আকমল, আব্রাহাম লিংকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুবকর সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, বিআরডিবির চেয়ারম্যান মজিবর রহমান এবং উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্যা দে ।বক্তারা বলেন, দেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভূরুঙ্গামারী: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ। অনুষ্ঠানে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির অধ?্যাপক আনোয়ার হোসেন, সেক্রেটারি ফেরদৌস হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কলমাকান্দা : নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম। আলোচনা সভায় বক্তব্য দেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি কলি আক্তার ও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফর কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
তিতাস : কুমিল্লার তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল শনিবার বিকালে উপজেলা সদর কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমাণ গণি ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম প্রমূখ। এছাড়াও এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচনা সভা, অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুব উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় দুটি সংগঠনকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
এর মধ্যে অগ্রণী যুব উন্নয়ন সমিতিকে গাভী পালন ও সেলাই প্রশিক্ষণ প্রকল্পের জন্য ১ লাখ টাকা এবং তারাকান্দি যুব মহিলা উন্নয়ন সমিতিকে বাঁশ-বেত, সেলাই ও ব্লক বাটিক প্রকল্পের জন্য ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ ছাড়া গবাদিপশু পালন প্রকল্পের আওতায় বৃ-কাঁঠালিয়ার মাহফুজুর রহমান ও দত্তপাড়ার শিপন মিয়াকে ৮০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন।
আদমদীঘি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আব্দুল হালিম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. বেনজির আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জামিলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, মহিলাবিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, গালস্ স্কুল অ্যান্ড কালেজের সভাপতি অ্যাডভোকেট. আরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিরামপুর : দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিরামপুরের উদ্যোগে আলোচনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে কলেজে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন খান। বক্তব্যে রাখেন- অনুষ্ঠানের প্রধান অতিথি ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান আকন্দ,বিশেষ অতিথি সহকারী পরিচালক (মাউশি) মো:একরামুল কবীর, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক আতিকুর রহমান, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক আব্দুল মোমেন, সহকারী অধ্যাপক আশরাফ আহমেদ, সহকারী অধ্যাপক মাহফুজুল হক প্রমুখ।
বীরগঞ্জ:দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন— বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা শেষে বীরগঞ্জ উপজেলা বিএনপি'র কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপি'র উপদেষ্টা ে রেজওয়ানুল ইসলাম রিজু প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল। এ সময় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রদর্শনী ফুটবল ম্যাচের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।
কিশোরগঞ্জ : নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পালিত হয়েছে। গতকাল শনিবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত মহিলা আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেন প্রমুখ। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষক-ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এর আগে উপজেলা শিল্পকলা একাডেমি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
কাউখালী : পিরোজপুরের কাউখালীতে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, কাউখালী মহিলা কলেজের অধ্যাপক আক্তার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদার, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা এস এম দুলালসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।