
সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে সুলতান তালুকদার (প্রজাপতি) ও সাধারণ সম্পাদক পদে দুলার সেখ দুলু (দোয়াত কলম) নির্বাচিত হন।
গত শুক্রবার শহরের ভিক্টোরিয়া হাই স্কুলে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ভোট গণনা শেষে ওইদিন গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ১৫ পদের বিপরীতে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে অপর বিজয়ীরা হলেন, কার্যকরী সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ (গাভী প্রতীক), সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ (ঘড়ি), যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা (চেয়ার), সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (শাপলা), সাংগঠনিক সম্পাদক মাজেদ খান (চাঁদতারা), কোষাধ্যক্ষ মোক্তার হোসেন (হাতি), সড়ক সম্পাদক আসলাম শেখ (উড়োজাহাজ), প্রচার সম্পাদক রহিম উদ্দিন (মশাল), দপ্তর সম্পাদক মাসুদ খন্দকার (মোরগ), ক্রীড়া সম্পাদক আবুল কালাম আজাদ (আম), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী মাসুম (আপেল), সাংস্কৃতিক সম্পাদক কোরবান হোসেন শেখ (চাকা), কার্যকরী সদস্য পদে হাফিজুল ইসলাম (খেজুরগাছ), আব্দুল মজিদ (হুক্কা) ও সুমন ওরফে জেটলি (পানির বোতল)।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েছ খান কাবুল বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং ভোট গণনা শেষে ওইদিন গভীর রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। উল্লেখ্য, ওই সংগঠনের ৩ হাজার ৭৫৭ জন শ্রমিকের মধ্যে ৩ হাজার ৪১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।