ঢাকা রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, আহত চার

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, আহত চার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নামে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে । এ সময় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে সদরের দিকে যাচ্ছিল। এ সময় বুড়িমারীর দিকে যাওয়া একটি ট্রাক খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী হাবিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব জানান, ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত