ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি

কাউখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন

কাউখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন

পিরোজপুরের কাউখালী উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী এক ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ দায়েরের পরও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বুধবার বিদ্যালয়ের টিফিনের সময় অন্য শিক্ষক ও কর্মচারীরা অনুপস্থিত থাকার সুযোগে সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে লাইব্রেরিতে ডেকে নিয়ে যান। এ সময় অন্য শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে খেলাধুলায় ব্যস্ত ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত