ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

উজিরপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

উজিরপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বরিশালের উজিরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন দেশ ও জাতির কর্ণধার হবে। তাদের এ সাফল্য শুধু নিজেদের বা পরিবারের নয়, বরং গোটা উপজেলাবাসীর গর্ব। এ প্লাস পাওয়া জীবনের চূড়ান্ত অর্জন নয়, এটি উচ্চশিক্ষার পথে প্রথম ধাপ। তাই বিনয়, সততা, নৈতিকতা ও দেশপ্রেম ধারণ করে নিজেদের মেধাকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শাহে আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শাহে আলম ও জয়শ্রী মুন্ডপাশা শহীদ আবুল বাশার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আদিবা, নাসিফা, সাম্মিরা আক্তার, জাহেরা আক্তার মারিয়া, আবু ইউসুফ,পাপিয়া ইয়াসমিন, জহুরা আক্তার, আসমা ও হাসান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত