ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

বললেন খাদ্যমন্ত্রী
বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা প্রতিরোধে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে বেশ কিছু আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর নিবে সরকার। গতকাল রোববার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ায় চন্দ্রখালী খালের উপর ৪ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের ফলক উন্মোচন ও সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দলের নেতাকর্মীসহ এলাকাবাসী সবাই সতর্ক থাকবেন। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন পেরিয়ে আজ আমরা ক্ষমতায় আসতে পেরেছি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একটি সরকার গঠনের পর যেসব ভালকাজ হচ্ছে, সে কারনে অনৈতিক কর্মকাণ্ড ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চাল্লাছে একটি দলের লোকজন। এসবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সতর্ক থাকতে হবে। মন্ত্রী আরও বলেন, কাউকে অগ্নিসন্ত্রাস বা অরাজকতা করতে দেখলে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবেন। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কেউ নিজেরা আইন হাতে তুলে নেবেন না। আমাদের দলীয় নেতাকর্মীরা মাঠে আছেন, রাস্তা সহ বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছেন, মিছিল করছে, পাশাপাশি তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা নিজেদের অবস্থান শক্ত করুন। কারণ, মানিকগঞ্জ ধানের শীষের জায়গা। এখানে যতই চেষ্টা করা হোক, ধানের শীষের বিকল্প কিছুই প্রতিষ্ঠা হতে পারে না, পারবেও না। কোন অপশক্তিকে মাথা যারা দিয়ে উঠতে দেওয়া হবে না। উদ্বোধনকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আমীর হামজাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ও উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত