ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

বাংলাদেশের সর্ববৃহৎ নিবন্ধিত একক ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৮ বছর বিরতির পর গত শনিবার এই সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গতকাল ভোরে এর ফলাফল ঘোষণা করা হয়।

গতকাল রোববার ২৯ নভেম্বর ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।

?নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা (কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সঞ্জয় চৌহান, সহ-সভাপতি (নারী) পদে শিমুল কর্মকার এবং অর্থ সম্পাদক পদে রতন গোয়ালা নির্বাচিত হয়েছেন। একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।

?তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত