ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কর্মজীবন ও রাজনীতিতে প্রজ্ঞার অপরিহার্যতা

জুবাইয়া বিন্তে কবির
কর্মজীবন ও রাজনীতিতে প্রজ্ঞার অপরিহার্যতা

জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো সবকিছু কখনোই আমাদের ইচ্ছেমতো হয় না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যার প্রতিটি প্রত্যাশা পূরণ হয়েছে, প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে কিংবা প্রতিটি সম্পর্ক অটুট থেকেছে। জীবন কখনও ফুলের বাগান, কখনও কাঁটার পথ; কখনও উজ্জ্বল সকালের মতো দীপ্ত, আবার কখনও দীর্ঘ অন্ধকার রাতের মতো নীরব। এই পরিবর্তনের মধ্য দিয়েই মানুষ পরিণত হয়। কর্মজীবন, রাজনীতি, সমাজ কিংবা পারিবারিক সম্পর্ক প্রতিটি ক্ষেত্রেই মানুষকে নানা বাস্তবতার মুখোমুখি হতে হয়। যে ব্যক্তি বাস্তবতাকে অস্বীকার করে, সে নিজের কষ্ট বাড়ায়; আর যে ব্যক্তি বাস্তবতাকে উপলব্ধি করে ধৈর্য, প্রজ্ঞা ও আত্মসম্মান নিয়ে সামনে এগিয়ে যায়, শেষ পর্যন্ত তিনিই মানসিকভাবে বিজয়ী হন। ইতিহাস সাক্ষ্য দেয়, সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। যে ক্ষমতা আজ অপ্রতিরোধ্য মনে হয়, কাল সেটিই ইতিহাসের পাতায় স্থান পায়। তাই ক্ষমতা নয়, চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়।

কানকথা নয়, আল্লাহপ্রদত্ত বিবেকের অনুসরণ : আমাদের সমাজের একটি বড় সংকট হলো আমরা অনেক সময় নিজের চোখে সত্য দেখার আগেই অন্যের মুখে শোনা কথাকে সত্য ধরে নিই। অথচ মহান আল্লাহ মানুষকে কেবল শ্রবণশক্তিই দেননি; দিয়েছেন চিন্তাশক্তি, বিবেক, বিচারবোধ এবং সত্য-মিথ্যা পার্থক্য করার ক্ষমতা। কর্মজীবনে, রাজনৈতিক জীবনে কিংবা ব্যক্তিগত সম্পর্কে কখনোই শুধু কানকথার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। একটি গুজব, একটি অপপ্রচার কিংবা একটি ভুল ব্যাখ্যা বহু বছরের সম্পর্ককে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। তাই কোনো অভিযোগ শুনেই প্রতিক্রিয়া দেখানো প্রজ্ঞার পরিচয় নয়; বরং ধৈর্য ধরে তথ্য যাচাই করা, সব পক্ষের কথা শোনা এবং নিজের বিবেককে প্রশ্ন করাই একজন পরিণত মানুষের বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে বিশ্বাসীদের শিক্ষা দেওয়া হয়েছে কোনো সংবাদ এলে তা যাচাই করে নিতে, যাতে অজ্ঞতাবশত কারও প্রতি অবিচার না হয় এবং পরে অনুতপ্ত হতে না হয়। এই শিক্ষা আজকের তথ্যপ্রযুক্তির যুগে আরও বেশি প্রাসঙ্গিক।

আধুনিক মনোবিজ্ঞান বলছে, মানুষ প্রায়ই পড়হভরৎসধঃরড়হ নরধং-এর কারণে এমন তথ্যই বিশ্বাস করতে চায়, যা তার পূর্বধারণাকে সমর্থন করে। আবার ৎঁসড়ৎ ঢ়ংুপযড়ষড়মু দেখায়, অস্পষ্ট তথ্যের পরিবেশে গুজব খুব দ্রুত ছড়ায় এবং অনেক নির্দোষ মানুষ তার শিকার হয়। একজন দক্ষ প্রশাসক, সফল রাজনীতিবিদ কিংবা বিচক্ষণ নেতা কখনও শুধু শোনা কথার ভিত্তিতে সিদ্ধান্ত নেন না। তিনি তথ্য সংগ্রহ করেন, প্রমাণ মূল্যায়ন করেন, বিভিন্ন পক্ষের বক্তব্য শোনেন এবং তারপর সিদ্ধান্ত নেন। কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু একজন মানুষের নয়, একটি প্রতিষ্ঠান, একটি পরিবার কিংবা একটি রাষ্ট্রেরও ক্ষতির কারণ হতে পারে। তাই মহান আল্লাহর দেওয়া জ্ঞান, বুদ্ধি ও বিবেককে কাজে লাগানো শুধু নৈতিক দায়িত্ব নয়; এটি নেতৃত্বেরও অপরিহার্য শর্ত।

ধরা যাক, আপনি নিশ্চিত হলেন কোনো বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহযোদ্ধা কিংবা কর্মস্থলের কোনো সহকর্মীর কাজের ফলে আপনার মান-সম্মান, আর্থিক স্বার্থ কিংবা ব্যক্তিগত ক্ষতি হয়েছে। তখন প্রথম প্রতিক্রিয়া প্রতিশোধ হওয়া উচিত নয়; বরং হওয়া উচিত অনুসন্ধান। নিজেকে প্রশ্ন করুন তিনি কি সত্যিই নিজ উদ্যোগে এটি করেছেন? নাকি ভুল তথ্য, ভুল বোঝাবুঝি, তৃতীয় পক্ষের প্ররোচনা বা ষড়যন্ত্রের শিকার হয়েছেন? ইতিহাসে অসংখ্য সংঘাতের পেছনে দেখা গেছে, প্রকৃত শত্রু সামনে ছিল না; বরং ভুল তথ্য, অপপ্রচার ও বিভ্রান্তিই মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। এই কারণেই পরিণত মানুষ অভিযোগের আগে অনুসন্ধান করেন, রাগের আগে চিন্তা করেন এবং বিচারের আগে সত্যকে জানার চেষ্টা করেন।

যদি সম্ভব হয়, যিনি আপনার ক্ষতির কারণ হয়েছেন বলে মনে হচ্ছে, তাঁকে সম্মান ও সৌজন্যের সঙ্গে নিজের কাছে ডাকুন। তিনি যদি বয়সে ছোট হন, স্নেহ দিয়ে কথা বলুন; আর যদি বড় হন, যথাযথ সম্মান বজায় রেখে তাঁর বক্তব্য শুনুন। অভিযোগের ভাষা নয়, সত্য জানার ভাষাই মানুষের হৃদয়ের দরজা খুলে দেয়। অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে নয়, ভুল বোঝাবুঝি, আবেগ, অপূর্ণ তথ্য কিংবা অন্যের প্ররোচনায় এমন কাজ করে, যার জন্য পরে সে নিজেই অনুতপ্ত হয়। একটি আন্তরিক সংলাপ এমন অনেক সম্পর্ককে পুনরুদ্ধার করতে পারে, যা নীরবতা ও ভুল ধারণার কারণে ভেঙে যাওয়ার উপক্রম হয়। বিশ্বের বহু সফল প্রতিষ্ঠানে আজ পড়হভষরপঃ ৎবংড়ষঁঃরড়হ বা সংলাপভিত্তিক বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা চালু রয়েছে। কারণ গবেষণায় দেখা গেছে, পারস্পরিক সম্মান ও খোলামেলা আলোচনার মাধ্যমে অধিকাংশ ভুল বোঝাবুঝির সমাধান সম্ভব। মানুষকে হারিয়ে দেওয়া সহজ; কিন্তু একজন মানুষকে বুঝে নেওয়া, সংশোধনের সুযোগ দেওয়া এবং সম্পর্ককে নতুন করে গড়ে তোলা এটাই প্রকৃত নেতৃত্বের পরিচয়।

মানুষের সবচেয়ে বড় শক্তি শুধু প্রতিশোধ নেওয়ার ক্ষমতায় নয়; বরং প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ন্যায়, সংযম ও মানবিকতার পথ বেছে নেওয়ার মধ্যেই প্রকৃত মহত্ত্ব প্রকাশ পায়। রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেখানো সহজ, কিন্তু ধৈর্য ধারণ করে বিবেকের নির্দেশনা অনুসরণ করা কঠিন। আর সেই কঠিন কাজটিই একজন পরিণত মানুষকে সাধারণ মানুষের কাতার থেকে আলাদা করে। যদি গভীর অনুসন্ধান, নিরপেক্ষ বিশ্লেষণ এবং সরাসরি আলোচনার পরও দেখা যায় যে কেউ সত্যিই অন্যায় করেছে, তবুও প্রতিশোধই প্রথম পথ হওয়া উচিত নয়। অনেক সময় একটি আন্তরিক ক্ষমা একটি শাস্তির চেয়েও বেশি কার্যকর হয়। ক্ষমা মানুষের হৃদয়ে অনুশোচনা সৃষ্টি করে, আত্মসমালোচনার সুযোগ করে দেয় এবং একটি ভেঙে যাওয়া সম্পর্ককে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি করে। তবে ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়; বরং নিজের হৃদয়কে বিদ্বেষের ভার থেকে মুক্ত রাখা এবং ন্যায়সঙ্গত উপায়ে বিষয়টির সমাধান খোঁজা।

মানবসভ্যতার ইতিহাসে যারা মহান নেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন, তাঁদের অনেকেই প্রতিশোধের পরিবর্তে ক্ষমাশীলতা, সহনশীলতা এবং উদারতার পরিচয় দিয়েছেন। ক্ষমতার শীর্ষে থেকেও তাঁরা ব্যক্তিগত বিদ্বেষকে রাষ্ট্র, সমাজ কিংবা প্রতিষ্ঠানের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেননি। ইতিহাস আরও শেখায়, কানকথা, চাটুকারিতা এবং ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত বহু সাম্রাজ্যের পতনের কারণ হয়েছে। অনেক রাজা, শাসক ও প্রশাসক বিশ্বস্ত মানুষকে হারিয়েছেন কেবল অপপ্রচার ও মিথ্যা অভিযোগে বিশ্বাস করার কারণে। আবার অনেক দূরদর্শী নেতা সব পক্ষের কথা শুনে, সত্য যাচাই করে এবং ন্যায়বিচারের মাধ্যমে দীর্ঘস্থায়ী আস্থা প্রতিষ্ঠা করেছেন। এই কারণেই ইতিহাস আমাদের সতর্ক করে কোনো অভিযোগ শুনেই রায় দেওয়া নয়; বরং সত্য উদ্ঘাটন করাই একজন দায়িত্বশীল মানুষের প্রথম কর্তব্য।

কর্মক্ষেত্র হোক কিংবা রাজনীতি সর্বত্র কিছু মানুষ থাকে, যারা নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। তারা জানে, দুইজন যোগ্য, সৎ ও জনপ্রিয় মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারলে নিজের অবস্থান শক্তিশালী করা সহজ হয়। অনেক সময় দেখা যায়, যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলছে, সে প্রকৃত সমস্যা নয়; বরং সে নিজেও আরেকজনের পরিকল্পনার অংশ। তাই বিচক্ষণ মানুষের কাজ হলো ঘটনার পেছনের কারণ খুঁজে বের করা। কে কী বলল, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কেন বলল, কোন উদ্দেশ্যে বলল এবং এর মাধ্যমে কার লাভ হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান ও সংগঠন ব্যবস্থাপনার গবেষণায় দেখা যায়, অধিকাংশ সাংগঠনিক সংকটের মূল কারণ ব্যক্তিগত মতভেদ নয়; বরং ভুল যোগাযোগ, গুজব এবং আস্থার সংকট। তাই একজন দক্ষ নেতা কখনও গুজবের ওপর প্রতিষ্ঠান পরিচালনা করেন না; তিনি তথ্য, যুক্তি ও ন্যায়বোধের ওপর সিদ্ধান্ত গ্রহণ করেন।

মানুষের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা যদি একটি বাক্যে প্রকাশ করতে হয়, তবে তা হবে- ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়; চিরস্থায়ী হলো মানুষের কর্ম, চরিত্র ও আদর্শ। আজ যিনি ক্ষমতার শীর্ষে, কাল তিনি সাধারণ মানুষের কাতারে দাঁড়াতে পারেন। আবার আজ যিনি অবহেলিত, কাল তিনিই ইতিহাসের সম্মানিত ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন। সময়ের এই নির্মোহ বিচারই পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ সত্য। ফেরাউন, নমরুদ কিংবা পৃথিবীর বিভিন্ন যুগের পরাক্রমশালী শাসকদের ক্ষমতা আজ ইতিহাসের অধ্যায় মাত্র। অপরদিকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের জন্য আত্মনিবেদিত মানুষের নাম যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হচ্ছে। কারণ মানুষ শেষ পর্যন্ত পদবি নয়, চরিত্রকেই স্মরণ রাখে।

জুবাইয়া বিন্তে কবির

অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত