
২৮ বছর আগে ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর মুক্তি পায় ‘চাওয়া থেকে পাওয়া’। এতে তার সঙ্গে অভিনয় করেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। সেসময় তাদের ছবি মানেই ছিল হলে দর্শকের মুখর উপস্থিতি। আজ ১৭ ডিসেম্বর এ নায়িকার জন্মদিন। এ উপলক্ষে আজ বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আই প্রচার করবে এমএম সরকার পরিচালিত চাওয়া থেকে পাওয়া চলচ্চিত্রটি। সালমান-শাবনূর জুটির অনবদ্য প্রেমকাহিনিনির্ভর সিনেমা এটি। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, দিলদার, ব্ল্যাক আনোয়ার, কাবিলা, ডেম প্রমুখ।