ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভালোবাসা দিবসে কানাডা মাতাবেন কুমার বিশ্বজিৎ

ভালোবাসা দিবসে কানাডা মাতাবেন কুমার বিশ্বজিৎ

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। বছর তিনেক আগে গায়কের একমাত্র সন্তান কুমার নিবিড় সড়ক দুর্ঘটনায় আহত হলে বিশ্বজিৎ সংগীত অঙ্গনে অনিয়মিত হয়ে পড়েন। ছেলের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে পরিবারসহ কানাডায় অবস্থান করছেন। এবার কানাডাতে বসবাসরত বাঙালিদের সুরের মূর্ছনায় ভাসাবেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে কানাডার টরন্টোর স্কারবরোতে গ্র্যান্ড সিনামন বেনকোয়েট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিই ভ্যালেন্টাইন ২০২৬ : কুমার বিশ্বজিৎ লাইভ’। ভালোবাসা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই কনসার্টে এককভাবে মঞ্চ মাতাবেন তিনি। এদিন তার কণ্ঠে শোনা যাবে জনপ্রিয় সিনেমা এবং অ্যালবামের গান। কনসার্ট প্রসঙ্গে কুমার বিশ্বজিতের পক্ষ থেকেও অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গান নিয়ে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ‘শ্রোতারাও আমার পরিবারের অংশ। অনেক ভেবেচিন্তে মনে হয়েছে, শ্রোতাদের জন্য গান করা উচিত। সেই ভাবনা থেকেই আবার কনসার্টে গান শুরু করেছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত