
বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ক্যারিয়ার নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন ভক্তরা। তবে এবার ঘুরে দাঁড়ানোর সব রসদ নিয়ে প্রস্তুত এই তারকা। মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন সিনেমা ‘হাইওয়ান’ ঘিরে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
প্রেক্ষাগৃহে আসার আগেই সিনেমাটি তার বাজেটের প্রায় ৭০ শতাংশ টাকা পকেটে পুরে নিয়েছে। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, অক্ষয় কুমার ও সাইফ আলি খান অভিনীত এই হাই-ভোল্টেজ সিনেমার নন-থিয়েট্রিক্যাল স্বত্ব (স্যাটেলাইট, মিউজিক ও ডিজিটাল) মোটা অঙ্কের বিনিময়ে কিনে নিয়েছে জনপ্রিয় চ্যানেল সোনি নেটওয়ার্ক।
প্রায় ৮০ কোটি টাকায় এই চুক্তি চূড়ান্ত হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার পর সর্বোচ্চ দরপত্র দিয়ে স্বত্বটি নিজেদের করে নেয় সোনি।