ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যরাতে ‘রাক্ষস’-এর ট্রেলার সয়লাব সামাজিকমাধ্যম

মধ্যরাতে ‘রাক্ষস’-এর ট্রেলার সয়লাব সামাজিকমাধ্যম

কথা ছিল গত শুক্রবার আসছে ‘রাক্ষস’-এর ট্রেলার। নেটিজেনদের অপেক্ষা ছিল দেখার মাতো। কিন্তু এদিন সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও দেখা মেলেনি ছবির ঝলকের। এতে সিনেমাপ্রমীদের অনেকে ক্ষোভ উগড়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখন সামাজিক মাধ্যমে দেখা মেলে ‘রাক্ষস’-এর।

‘রাক্ষস’ মধ্যরাতেই আসে, আর তখনই শুরু হয় কোপ— ক্যাপশনে নেটিজেনদের জবাবদিহিতা করে ট্রেলার প্রকাশ করতেই সয়লাব সোশ্যাল মিডিয়া। সিয়ামের মারকাটারি অবতার, সুস্মিতা চট্টোপাধ্যায়ের সৌন্দর্যের ঝলক পলক ফেলতে দেয়নি। পাশাপাশি বরবাদের জিল্লুর চরিত্রের দেখা পেয়েও উচ্ছ্বসিত ছিলেন নেটাগরিকরা। এদিকে জিল্লুরের পাশাপাশি ট্রেলারে বরবাদের বেশ ছাপ স্পষ্ট। এতে অনেকে মনে করছেন ছবিটি ‘বরবাদ’ ইউনিভার্স। এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি নির্মাতা মেহেদী হাসান হৃদয়কে।

এর আগে ঢাকা মেইলকে রাক্ষস নিয়ে হৃদয় বলেছিলেন, ‘রাক্ষস’-এ ক্রেজি লাভ স্টোরি আছে। এরকম ক্রেজি লাভ স্টোরি গেল কয়েক বছরে ঢালিউড-টলিউডে দেখা যায়নি। প্রচণ্ড পরিমাণ ব্রুটাল সিকোয়েন্স, ভায়োলেন্স আছে। সব মিলিয়ে দর্শক নতুন কিছু দেখবেন। গান, অ্যাকশন ডিজাইন, ব্রুটালিটি, রোমান্স, গল্প- সবকিছুতে। পারিবারিক ড্রামাও আছে।’

ছবিটির আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউসফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বসে’ও অংশ নিয়েছেন তিনি। ছবির প্রযোজক আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত