
পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা True Love In Disguise (ছদ্মবেশী ভালোবাসা)। মাইক্রোড্রামা স্বল্পদৈর্ঘ্যে পর্বভিত্তিক ধারাবাহিক কনটেন্ট, যেখানে প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়ে থাকে। যা দেখতে হয় ভার্টিক্যাল মোডে। অল্প সময়ের মধ্যে দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত এবং আকস্মিক মোড় তুলে ধরাই এর বৈশিষ্ট্য। ছোট পর্ব ও সংক্ষিপ্ত সময়ের কারণে মাইক্রো ড্রামা বিশেষভাবে মোবাইল ফোনে দেখার উপযোগী এবং বর্তমান ব্যস্ত জীবনে দর্শকদের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠছে। ভালোবাসা কখনও পরিকল্পনা মেনে আসে না তবুও নিয়তি ঠিকই নিজের পথ খুঁজে নেয়। চায়নিজ মাইক্রোড্রামা ছদ্মবেশী ভালোবাসা এমনই এক চমকপ্রদ প্রেমের গল্প, যেখানে গোপন পরিচয়, ভুল বোঝাবুঝি আর অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ মিলিয়ে তৈরি হয়েছে ভিন্নধর্মী রোমান্স। খ্যাতিমান ডিজাইনার অ্যাভ্রিল ল্যাভিন ও প্রভাবশালী ব্যবসায়ী ফু ইয়ানসি দুজনেই পরিবারের ঠিক করা সম্পর্ক থেকে সরে এসে নিজেদের মতো করে ভালোবাসা খুঁজতে চায়।