ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশের সিনেমা লন্ডনের চলচ্চিত্র উৎসবে

বাংলাদেশের সিনেমা লন্ডনের চলচ্চিত্র উৎসবে

লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে আগামী ১৭ মে থেকে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে সপ্তাহব্যাপী এই উৎসব চলবে ২৩ মে পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইরানসহ বিশ্বের ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জানা গেছে, উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’। ১৭ মে দুপুর ১২টায় এই সিনেমার প্রদর্শনীর মাধ্যমে পর্দা উঠবে উৎসবের। এবারের উৎসবে বাংলাদেশের সিনেমার জয়জয়কার দেখা যাচ্ছে। উৎসবের তালিকায় থাকা বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে আরও রয়েছে ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’। উৎসবে বাংলাদেশের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু প্রশংসিত সিনেমা প্রদর্শিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত