ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না

আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো আয়োজন বা পুরস্কার অনুষ্ঠানে প্রায়ই দেখা যায়, কেউ না কেউ সঙ্গে দেহরক্ষী নিয়ে আসছেন। এমনকি দর্শকদের মধ্যে তেমন পরিচিতি না পেয়েও অনেকে সঙ্গে বডিগার্ড রাখেন। এ প্রসঙ্গে সমালোচনা করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। শোনা যাচ্ছে, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি শিল্পীদের নিরাপত্তা ও বডিগার্ড রাখা নিয়ে কথা বলেন। বাপ্পারাজ বলেছেন, শিল্পীদের নিরাপত্তা নিয়ে কখনওই তেমন কিছু ছিল না। তবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অবশ্য অতীতে নিজেদের শক্তিমত্তা জাহির করার জন্য হয়তো নিরাপত্তা বাহিনীকে আনা হয়েছিল। আমাদের শিল্পীদের কিন্তু নিরাপত্তার দরকার নেই। বাপ্পারাজ আরও বলেন, আমরা তো কখনও বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা কোনো সিনেমা করেনি, যাদের কোনো ক্রেজ নেই, তারা দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে! আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না। নির্বাচন ও শিল্পীদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলার সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই নায়ক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত