ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি

মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি

গত কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। মৃত্যুর খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে মৃত্যুর খবর চোখে পড়া মাত্রই লাগাম টেনেছেন অভিনেত্রী নিজেই। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘জি, আমি তানিয়া বৃষ্টি। আমি বেঁচে আছি। নিউজের কিছু মানুষ অনেক আগেই মরে গেছে। আরআইপি (ওদের আত্মার শান্তি কামনা করছি)।’

এদিকে সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি জানিয়েছেন, তিনি জীবিত আছেন, ভালো আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে বিশ্রামে আছেন। অভিনেত্রীর ভাষ্য, ‘মহান আল্লাহর রহমতে ভালো আছি। বাসাতেই আছি আমি। পরিপূর্ণ বিশ্রামে আছি।’ তিনি যোগ করেন, ‘আমার অ্যাপয়েন্টমেন্ট করা ডাক্তার রয়েছেন, সেখানে নিয়মিত চেকআপ করাতে হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত